হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে চমকের সেরা পারফরম্যান্স দেখিয়েছে কুয়েত, গ্রুপপর্বে বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে। তবে ফাইনালে শিরোপা ছিনিয়ে নেন পাকিস্তান।
মিশন রোড গ্রাউন্ডে টস জিতে কুয়েতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পাকিস্তানের ব্যাটসম্যান আবদুল সামাদ ও আব্বাস আফ্রিদি ঝড় তুলে ৩ উইকেটে ১৩৫ রান করেন। সামাদের ১৩ বলে ৪২ রানে ৫টি ছক্কা এবং আব্বাসের ১১ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ৭টি ছক্কা ছিল।
তাড়া করতে নেমে কুয়েত শুরুতেই ঝড় তোলার চেষ্টা করে। ওপেনার আদনান ইদ্রিস ৮ বলে ৩২ এবং মিট ভাবসার ১২ বলে ৩৩ রানে ফেরেন। কিন্তু তাদের ফিরেই ধস নামে কুয়েতের ইনিংসে। পাকিস্তানের মায়াজ সদাকাত মাত্র ২ ওভারে ৩ উইকেট নেন, আব্বাস আফ্রিদি আরও ১ উইকেট নেন। ৫.১ ওভারে ৯২ রানে থেমে যায় কুয়েতের লড়াই।
শেষ পর্যন্ত আব্বাস আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্স পাকিস্তানকে শিরোপা এনে দেয়। কুয়েতের চমকপ্রদ পারফরম্যান্স সেমিফাইনালে দর্শকদের মাতিয়ে দিয়লেও ট্রফি শেষ পর্যন্ত পাকিস্তানের হাতেই যায়।





