মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় হাইকোর্টে জামিন

জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। সেই সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন