শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। রবিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনার জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

হোসনা আফরোজা ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পান এবং একই বছরের ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।


পরে ২০২৫ সালের ২০ মার্চ তিনি সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন।

নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
তিনি গত ৩১ আগস্ট খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। এর আগে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে ১১ মাস দায়িত্ব পালন করেন।


এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মূলত নড়াইল জেলার বাসিন্দা তৌফিকুর রহমান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পাস করেন।


তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন