শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রেশার্স ফুটবল কাপে ওশানোগ্রাফির দারুণ জয়

এই উত্তেজনাপূর্ণ টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগ। রানার্স আপ হয়েছে নেভাল আর্কিটেকচার এবং অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ। এছাড়া মেরিটাইম ‘ল’ এন্ড পলিসি, মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার, এবং পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিটি বিভাগের দুইজন প্রথম বর্ষের শিক্ষার্থী নিয়ে গঠিত পরিচালনা কমিটির তত্ত্বাবধানে, এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের রেফারিংয়ে ম্যাচগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয়। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, যেখানে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ওশানোগ্রাফি বিভাগের সাফিউর, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন মেরিটাইম ‘ল’ এন্ড পলিসির চাঁদ মজুমদার এবং সেরা গোলরক্ষক হয়েছেন ওশানোগ্রাফির আবির।
মেরিটাইম ‘ল’ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিম আহমেদ বলেন, ” খেলাধুলা আমাদের পড়াশোনার একঘেয়েমি দূর করে মনকে তাজা রাখে। আমি ভবিষ্যতে নিজেদের বিভাগকে চ্যাম্পিয়ন দেখতে চাই।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বড় আয়োজনে অংশগ্রহণের প্রত্যাশা প্রকাশ করেন।
এই আয়োজন প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও একান্তেই শিক্ষার বাইরেও দলবদ্ধ হয়ে দেশের নাম উজ্জ্বল করার জন্য প্রস্তুত। আগামী বছরও এ ধরনের আয়োজন বেশি উৎসাহ এবং উচ্ছাসের সঙ্গে হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
শেয়ার করুন