মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র শিগগির

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় দ্রুত অভিযোগপত্র দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।

সিআইডি মামলাগুলোর তদন্ত শেষ করেছে এবং দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। অভিযোগপত্রে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, আজ বিকেলে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মামলাসমূহের বিস্তারিত তুলে ধরা হবে।

শেয়ার করুন