বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তালেবপুরে বিএনপির উন্নয়নের প্রতিশ্রুতি ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রবিউল হক, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) তালেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সভাপতিত্ব করেন তালেবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান খান (রহমান)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন — এ সবই আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এমন একটি বাংলাদেশ গড়বে, যেখানে প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার ও সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। আমরা চাই জনগণের অংশগ্রহণে এমন একটি দেশ গড়তে, যেখানে উন্নয়ন হবে সবার জন্য, কেবল কয়েকজনের জন্য নয়।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাঠ পর্যায়ে জনগণের পাশে থেকে উন্নয়ন প্রতিশ্রুতি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আয়োজনে: তালেবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শেয়ার করুন