রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন সপ্তাহ পর ভাইয়ের খুনি ভাই–ভাতিজা

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোব্যাটালিয়ন (র‌্যাব-৫)গে বড় ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
রোববার (২ নভেম্বর) ভোরে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের বাসিন্দা সুকুমার রায় (৫০) ও তাঁর ছেলে রবীন চন্দ্র রায় (২০)। নিহত পর্বত রায় (৪৫) ছিলেন সুকুমারের ছোট ভাই।
র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ অক্টোবর পারিবারিক এক তর্ক-বিতর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সেদিন পর্বত রায়ের সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটির সময় বড় ভাই সুকুমার যুক্ত হন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় সুকুমারকে লাঠি দিয়ে আঘাত করেন। এর জবাবে সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে আরেকটি লাঠি এনে চাচার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরদিন (১২ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পর্বত রায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় রবীনকে প্রধান আসামি ও সুকুমারকে সহ-আসামি করে মামলা করেন।
ঘটনার পর থেকে বাবা-ছেলে পলাতক ছিলেন। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের অবস্থান শনাক্ত করে অবশেষে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। পরে তাঁদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। ধারাবাহিক গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবশেষে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
শেয়ার করুন