শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রাবন্তী আদরে ভাসালেন হবু পুত্রবধূ দামিনীকে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে আলোচনার কেন্দ্রে থাকলেও এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে সম্পর্কের মধুর মুহূর্ত নিয়ে।

সম্প্রতি শ্রাবন্তী তার ছেলে অভিমন্যু চ্যাটার্জির প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন। অনুষ্ঠানে শ্রাবন্তী তাকে কেক খাইয়ে, আদরে ভাসান, মুহূর্তটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

অভিনেত্রী আগে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রচলিত সম্পর্কের মতো নয়, বরং কিছুটা বোনের মতো। এর কারণ হলো তাদের বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। দামিনী, ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড় হলেও, সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সঙ্গেও সম্পর্ক বেশ ঘনিষ্ঠ; তিনি অভিমন্যুকে ‘সবচেয়ে বড় সমালোচক ও বন্ধু’ হিসেবে দেখেন।

এদিকে, শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানি’ সিনেমা দুর্গাপূজার সময় মুক্তি পেয়ে ভালো ব্যবসায়িক সাফল্য ও সমালোচক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন