মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাম চরণের পরিবারে আসছে নতুন অতিথি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা শীঘ্রই দ্বিতীয় সন্তানের অভিভাবক হবেন। খোদ দীপাবলির দিন এই সুখবর প্রকাশ করেছেন উপাসনা।

সোশ্যাল মিডিয়ায় উপাসনা শেয়ার করেছেন এক ভিডিও, যেখানে পরিবারে নতুন অতিথির আগমন বোঝায় একটি শিশুর পায়ের ছাপ। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।”

ভিডিওতে পরিবারের সদস্যরা আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং আনন্দ ভাগাভাগি করে। রাম চরণও হাসিমুখে সকলের সঙ্গে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন