শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহা জাদু’ নাচে মঞ্চ মাতালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগার রুস্তমের গাওয়া ‘মহা জাদু’ গানের তালে মঞ্চ মাতিয়েছেন তিনি। এই গানটি ইতোমধ্যে সংগীতাঙ্গনে ভাইরাল হয়ে গেছে।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’তে বাংলা ও ফারসি ভাষার অনবদ্য মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে। গানের সুরের জাদু দেশের বিনোদন তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এবার তানজিন তিশার নাচের ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘মহা জাদু’ গানের সঙ্গে লাস্যময়ী নাচ উপস্থাপন করে দর্শকদের মন জয় করেন তানজিন তিশা। নেটিজেনরা তার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মন্তব্য করেছেন এবং তাকে ‘ডান্সিং ডিভা’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, তিশার নাচের মাধ্যমেই গানটি এক নতুন মাত্রা পেয়েছে। বাংলা ও ফারসি ফিউশনের এই গানটি স্বাভাবিকভাবেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, আর তানজিন তিশার নাচ সে জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানের নতুন সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। চলতি বছরের ২৬ জুন প্রয়াত বাউল খোয়াজ মিয়া ‘মহা জাদু’ গানটিকে আধুনিক সংগীতে একটি মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছেন।

শেয়ার করুন