মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভা আজ

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রাজধানীর ইউজিসি কার্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ও তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হবে।

সূত্র জানিয়েছে, গত বছর ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোও এ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুচ্ছ থেকে বিচ্ছিন্ন হওয়া ৫টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানও এবার গুচ্ছ প্রক্রিয়ায় ফিরতে পারে বলে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় আশা করছে।

মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের সময়কে বিবেচনায় নেওয়া হবে। নির্বাচনের সঠিক তারিখ না জানা থাকায় এখনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি স্পষ্ট নয়। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষা তারিখ যাতে দ্বন্দ্ব না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।

শেয়ার করুন