দেশের বাজারে সোনার দাম বড় মাত্রায় কমানো হয়েছে। ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে ৮ হাজার ৩৮৬ টাকা। নতুন দামে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২২ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল, যা ছিল ইতিহাসে সর্বোচ্চ। ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। মাত্র তিন দিনের মাথায় দাম কমানো হলো।
অন্য ক্যারেটের সোনার দামও কমেছে:
-
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ৮ হাজার ২ টাকা, এখন ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা।
-
১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ৬ হাজার ৮৫৯ টাকা, নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা।
-
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম কমে ৫ হাজার ৮৫৯ টাকা, এখন ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
এছাড়া রূপার দামেও বড় ধরনের পরিবর্তন হয়েছে:
-
২২ ক্যারেট রূপার দাম কমে ৭৩৫ টাকা, এখন ৫ হাজার ৪৭০ টাকা।
-
২১ ক্যারেট রূপার দাম কমে ৭০০ টাকা, নতুন দাম ৫ হাজার ২১৪ টাকা।
-
১৮ ক্যারেট রূপার দাম কমে ৬০৭ টাকা, এখন ৪ হাজার ৪৬৭ টাকা।
-
সনাতন পদ্ধতির রূপার দাম কমে ৪৪৩ টাকা, নতুন দাম ৩ হাজার ৩৫৯ টাকা।





