মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় কালিকাপুর সিনিয়র আলীম মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

 

এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ ও সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মোজাম্মেল হক মোজার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. হারুনুর রশিদ, আবু বকর সিদ্দিক, খোরশেদ আলম, মামুনুর রশিদ প্রামাণিক, আলী আকবর, ইউপি সদস্য আবু হাশেম, মোসলেম উদ্দিন শাহ, আহমেদ ফায়সাল আহমেদ ও আব্দুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ ও সভাপতি মিলে কর্মচারী নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিলেও তাদের নিয়োগ না দিয়ে নিজেদের আত্মীয়স্বজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া প্রতিষ্ঠানটির তহবিল থেকে অর্থ আত্মসাৎ, গোপনে ম্যানেজিং কমিটি গঠন, ফরম ফিলাপের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বক্তারা দ্রæত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অপসারণ ও মাদ্রাসায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানান।

শেয়ার করুন