শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌন্দর্যের প্রশংসা, যা বললেন জয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী জয়া আহসান । কাজের খবর থেকে নিয়মিতই পোস্ট করেন দিনযাপনের গল্প। আজ সকালেও দিয়েছেন তেমন একগুচ্ছ ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক জয়া সম্পর্কে কিছু তথ্য—আজ সকালে শাড়িতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে

এসব ছবি দিয়ে জয়া লিখেছেন, ‘কৃষ্ণচূড়া বা রক্তচূড়া বা গুলমোহর। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরা। দুই ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১৩ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকেঅনেকে ছবির নিচে নানা ধরনের মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমি মেয়ে হয়ে চোখ ফেরাতে পারি না। সেখানে জামাইয়ের কি দোষ দেব। আপনি এত সুন্দর কেন? কৃষ্ণচূড়ার সৌন্দর্য আপনার রূপের আলোতে ম্রিয়মাণ।’ অভিনেত্রীর ফেসবুক থেকেভক্তের এমন মন্তব্যের উত্তরও দিয়েছেন জয়া। তিনি লিখেছেন, ‘আপনিও ভীষণ মিষ্টি ভালো থাকবেন। আপনার পরিবারের জন্য শুভকামনা।’ অভিনেত্রীর ফেসবুক থেকেদেশে বড় পর্দায় জয়া অভিনীত সবশেষ সিনেমা ‘ফেরেশতে’ গত মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকেএ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে পিপলু আর খানের ‘জয়া ও শারমিন’। অভিনেত্রীর ফেসবুক থেকেআজ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন
শেয়ার করুন