আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে ১৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ম্যাচ ফি’র ১৫ শতাং জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে, যখন জাদরান ১১১ বল খেলে ৯৫ রান করার পর ব্যাট দিয়ে ড্রেসিং রুমের কাছে থাকা একটি সরঞ্জামে আঘাত করেন। আইসিসি খেলোয়াড় আচরণবিধির ধারা ২.২ অনুযায়ী এই ধরনের আচরণ ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার প্রতি অপব্যবহার’ হিসেবে বিবেচিত হয়।





