সোহরাব হোসেন রাজু , (ঝিনাইদহ প্রতিনিধি) :
ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার বলরামপুরে অবস্থিত গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরে পিবিজিএসআই স্কিমের আওতায় ৫ লাখ টাকা অনুদানের অর্থ পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ব্যয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা।
উক্ত অর্থব্যয়ের বিল ভাউচার ২৮/৮/২৫ তারিখের মধ্যে স্কিন দপ্তরের পাঠানোর নির্দেশনা রয়েছে। অথচ এখনো পর্যন্ত সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার করে ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এই প্রকল্পের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা( অতি.দা.) দীনেশচন্দ্র পাল এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের নিকট অর্থ ব্যায়ের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা দায়সারা বক্তব্য দেন।





