রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা নিহত
রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল চৌধুরী জন্মস্থান সন্দ্বীপ উপজেলার হলে তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন।
জানা যায়, ঘটনারদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী আসার পথে রাউজান উপজেলার উল্লেখিত স্থান অতিক্রম করার সময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্টো ঘ ১১-১৯৮৫) তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়।  এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলম (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বর্তমানে বাস চালক জানে আলম পুলিশ হেফাজতে আছে।
হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও.এমরান সিকদার জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। #
শেয়ার করুন