হাটহাজারীতে একটি প্রাইভেট কারে মোটরসাইকেল যোগে এসে কয়েকজন দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার চালিয়েছে। এতে হামিম এগ্রোর স্বত্তাধিকারী বিএনপি নেতা আবদুল হাকিম নিহত হন। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলায় মদুনাঘাট এলাকার চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের উপর হাটহাজারী অংশে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার পাঁচখাইন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলী মদনের পুত্র।
জানা যায়, ঘটনার দিন বাগোয়ানের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে উল্লেখিত স্থানের মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাটহাজারী অংশে নগরমুখী প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্টো ঘ
১৬ ০৯৪৯) পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা কারটির গতিরোধ করে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে ঘটনাস্থল থেকে দ্রুত সড়ে পড়ে। ঘটনায় কারে থাকা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আস্থাভাজন হামিম এগ্রোর স্বত্তাধিকারী আবদুল হাকিম সহ অপর তিনজন দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে আবদুল হাকিম মারা যান।
উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি সাবের সুলতান কাজল সন্ধ্যা সাতটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে এভারকেযার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। #





