রাজধানীর কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।





