বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ১৪ কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ স্থানে। এদিকে ব্যালটবাক্স ছিনতাই হয়েছে তিনটি কেন্দ্র থেকে, ৬ প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ১৮ কেন্দ্রে।

সারা দেশে জালভোটের ঘটনা ধরা পড়েছে ৫৯ কেন্দ্রে। এ ছাড়া ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে।

নির্বাচনকেন্দ্রে এ ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন