বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।

নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। আজ সকাল ১০টা ২৫ মিনিটের দিকে গুলশানে নিজের ভোট প্রদান করেন তিনি। সবাইকে ভোট ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এক কিশোরী ও দুই আনসার সদস্য সহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটনা ঘটে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থেকে শেষে ভোট দিয়েছেন। আজ সকালে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় ভোটটি দেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

যশোর ৩ আসনে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ

যশোর সদর-৩ আসনের নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুই কর্মী আহত হন বলে জানা গেছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। আজ সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৪৫ মিনিট নাগাদ তিনি তার ভোট প্রদান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান ও তার স্ত্রী জাইমা রহমানও।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

ভোট দিতে কেন্দ্রে এলেন তারেক রহমান

ভোট দিতে কেন্দ্রে এলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চলে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। আজ সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমানও।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

ঘোড়ায় চড়ে পুলিশের টহল

ঘোড়ায় চড়ে পুলিশের টহল

ছবি- ডয়চে ভেলে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই দিনে ঢাকায় দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। ঢাকা মহানগর পুলিশ আজ ঘোড়ায় চড়ে টহল দিয়েছে। রাজধানীর বাংলামোটর এলাকায় এই দৃশ্যের দেখা মিলেছে আজ।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

ভোট দিলেন মঈন খান

ভোট দিলেন মঈন খান

নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ভোট দিয়েছেন। আজ ২১ নং চরণগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭:৩০ মিনিটে ভোট দেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

ভোট দিয়েছেন মামুনুল হক

ভোট দিয়েছেন মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক। এরপর কেন্দ্রের বাইরে তিনি একথা বলেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম

চাটমোহরে দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

চাটমোহরে দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনার চাটমোহরে রাতে দুটি ভোটকেন্দ্রে জামায়াত নেতাদের প্রবেশ ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়

প্রত্যাহারকৃত প্রিসাইডিং অফিসাররা হলেন- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উপজেল খাদ্য পরিদর্শক রুহুল আমিন ও হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রাকাব হান্ডিয়াল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা সুজন মাহমুদ।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

ভোট দিলেন রুমিন ফারহানা

ভোট দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ভোট দেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ এএম

ভোট দিলেন ডা. জাহিদ

বিএনপি মনোনীত দিনাজপুর -৬ আসনের প্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ ভোট দিয়েছেন। তিনি আজ সকাল সাড়ে ৮টা নাগাদ নিজ কেন্দ্র নবাবগঞ্জ উপজেলা পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়েছেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

সারা দেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

সারা দেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

ছবি-বিবিসি

গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই, জানিয়েছে বিবিসি বাংলা।

এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে – এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সে আশঙ্কাই যেন আজ সত্যি হচ্ছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

ভোট উৎসবে ক্রমেই বাড়ছে ভোটারদের ভিড়

ভোট উৎসবে ক্রমেই বাড়ছে ভোটারদের ভিড়

কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ভোটারদের ভিড়/ছবি-যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা যত বাড়ছে, ততই ভোটারদের ভিড় বাড়ছে কেন্দ্রে কেন্দ্রে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো- হাসনাত আবদুল্লাহ

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো। মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আমরা চাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক।

বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

ভোট দিলেন শফিকুর রহমান

ভোট দিলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচন করছেন ঢাকা-১৫ সংসদীয় আসন থেকে। তিনি আজ সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

ভোট দিলেন ইসলামী আন্দোলনের আমির

ভোট দিলেন ইসলামী আন্দোলনের আমির

বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ‍্যামিক বিদ‍্যালয় কেন্দ্রে ভোট দিলেন চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

ভোট দিয়েছেন সারোয়ার তুষার

নরসিংদী-২ নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শেষ কিছুদিন ধরেই ছিলেন আলোচনায়। তিনি আজ ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮:২০ মিনিটে ভোট দেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম

খাগড়াছড়িতে মুসলিম লীগ প্রার্থীর নির্বাচন বয়কট

খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা ৪ আসন থেকে এনসিপির প্রার্থী হয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আজ সকাল ৮টা নাগাদ ভোট দিয়েছেন বলে জানা গেছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

ভোটগ্রহণের শুরুটা ভালো হয়েছে: কমনওয়েলথ পর্যবেক্ষক দল

আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। শুরুটা ভালোই হয়েছে বলে জানালেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান এইচ. ই. নানা আকুফো আডোর।

তিনি বলেন, ভোটগ্রহণের শুরুটা ভালো হয়েছে। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম

ভোট দিলেন গোলাম পরওয়ার

ভোট দিলেন গোলাম পরওয়ার

খুলনা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ভোট দিয়েছেন। তিনি আজ সকাল ৮টা নাগাদ এই আসনের আওতাধীন ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে মিডিয়ার মুখোমুখি হন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

ভোট দিলেন নাহিদ ইসলাম

ভোট দিলেন নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন। তিনি আজ সকাল ৮টা নাগাদ বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল

নির্বাচনের প্রথম প্রহরেই ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এরপর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে।
তিনি এসময় আরও বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের পর, অনেক আত্মত্যাগের পর আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

নাহিদ ইসলামের ভোট কেন্দ্র কোথায়?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী আসনটির অধীনে থাকা বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

কোথায় ভোট দেবেন শফিকুর রহমান?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচন করছেন ঢাকা-১৫ সংসদীয় আসন থেকে। তিনি মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দেবেন বলে জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

ভোট দিলেন মির্জা ফখরুল

ভোট দিলেন মির্জা ফখরুল
ভোট গ্রহণের প্রথম প্রহরেই ভোট দিতে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
শেয়ার করুন