নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। দূর হতে যাচ্ছে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তা। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
ভোট দিলেন মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম
তারেক রহমান ভোট দেবেন যেখানে
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘ইনশাআল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোট দিবেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন

সকাল থেকেই ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনের দেখা মিলেছে।
অবশেষে অপেক্ষা শেষ হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।





