বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংযুক্ত আরব আমিরাত উপকূলে কনটেইনারবাহী জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাত উপকূলে কনটেইনারবাহী জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বুধবার এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ‘সন্দেহজনক, তবে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা।

ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।

এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরাইলে।

শেয়ার করুন