মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ১৫৩ শহরে হামলা, নিহত বেড়ে ৭৮৭

ইরানের ১৫৩ শহরে হামলা, নিহত বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের ১৫৩টি শহরের ৫০৪টি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এসব স্থানে মোট হামলা রেকর্ড করা হয়েছে এক হাজার ৩৯টি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন