মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে ইরান।

ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরাইল। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুলছাত্রী নিহত হয়েছে। এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া যায়।

গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন