কলম্বিয়া ও ঘানা আজ মুখোমুখি হয়েছে বিশ্বকাপের শেষ ৩২-এর শেষ ম্যাচে। এই ম্যাচের জয়ী দল খেলবে শেষ ১৬তে সুইজারল্যান্ডের বিপক্ষে।
এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
০৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
জন আরিয়াসের একমাত্র গোলেই কাঙ্ক্ষিত জয় তুলে নিল কলম্বিয়া। এই জয়ের সুবাদে শেষ ষোলোর টিকিট কাটা নিশ্চিত হলো রদ্রিগেজ-দিয়াজদের।
রাউন্ড অব ১৬-এ কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
০৪ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
অফসাইডে বাতিল লুইস দিয়াজের গোল

কলম্বিয়ার হয়ে ব্যবধান বাড়িয়েই ফেলেছিলেন লুইস দিয়াজ। তবে অফসাইডে বাতিল হলো তার গোল।
০৪ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম
হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা
এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল কলম্বিয়া।
০৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম
আরিয়াসের গোলে এগিয়ে গেল কলম্বিয়া
ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে গেল কলম্বিয়া। গোলটা করলেন জন আরিয়াস।
০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ এএম
লিড পেল কলম্বিয়া
১৪তম মিনিটে আরিয়াসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কলম্বিয়া।
০৪ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম
ঘানা একাদশ
আটি-জিগি;
মেনসাহ, ওপোকু, লুকাসেন, সেনায়া;
পার্টি, সিবো, ইরেঙ্কি;
উইলিয়ামস, আইউ, সেমেনিও
০৪ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম
কলম্বিয়া একাদশ
ভার্গাস;
মোহিকা, লুচুমি, সানচেজ, মুনোজ;
আরিয়াস, লেরমা, পুয়ের্তা;
দিয়াজ, কর্ডোবা, রদ্রিগেজ




