নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।
নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম
ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। হেভিওয়েট এই লড়াইয়ে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
বড় ব্যবধানে রুমিন ফারহানার জয়
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
চট্টগ্রাম–৭: বিপুল ভোটে জয়ী হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম–৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
ফেনী-৩ আসনে বড় ব্যবধানে জিতলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু
ফেনী-৩ আসন জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার ১৬১ কেন্দ্রে সর্বমোট এক লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন এক লাখ আট হাজার ১৬০টি ভোট।





