শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।

নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন

 ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ এএম

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ধানের শীষ প্রতীকে ববি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটে রিক্সা প্রতীক নিয়ে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৩২০।

 ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ এএম

জামায়াত আমিরের জয়

জামায়াত আমিরের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জয়ী ঘোষণা করা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। আর তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল হক। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২১ ভোট।

 ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ এএম

নওশাদের কাছে হারলেন সারজিস

নওশাদের কাছে হারলেন সারজিস

পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫ কেন্দ্রের এ আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ৮৩০৪।

শেয়ার করুন